• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে ট্রেনের কাটা পড়ে কৃষক নিহত

সিসি নিউজ: ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে সুধাংশু রায়(৩৩) নামের এক কৃষক। বৃহস্পতিবার ভোরে তার দ্বিখন্ডিত মরদেহ পাওয়া যায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিমানবন্দরের পশ্চিমপ্রান্তের চৌমুহনী নামক স্থানে রেললাইনের ওপর। ওই কৃষক সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মৃত চৈতন্য চন্দ্র রায়ের ছেলে। সে এক ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা।
নিহত কৃষকের স্ত্রী কণিকা রাণী রায় জানান, তার স্বামী গত দুই বছর ধরে মানষিক রোগে ভুগছিল। তার চিকিৎসা চলছে। এ অবস্থায় সে কৃষি কাজও করে আসছে। গতকাল বুধবার (৫ জুলাই) রাতে খেয়ে দেয়ে তারা সকলে ঘুমিয়ে যায়। সকালে ঘুম হতে উঠে ঘরে তার স্বামীকে দেখা যায় না। অনেক খোজাখুজির পর খবর পাওয়া বাড়ি হতে দুই কিলোমিটার অদুরে চৌমহী নামক স্থানে ট্রেনে কাটা একটি মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে আমার স্বামীর লাশ সনাক্ত করি।
নিহত সুধাংশু রায়ের ভাই পরেশ চন্দ্র রায় বলেন, ধারনা করা হচ্ছে তার ভাই ট্রেনে নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করতে পারে। এর আগেও সে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিল। তখন তাকে রক্ষা করা হয়। এবার আর রক্ষা করা সম্ভব হয়নি।
সৈয়দপুর জিআরপি থানার ওসি এ,কে,এম লুৎফর রহমান জানান, ধারনা করা হচ্ছে খুলনাগামী রকেট মেইল ট্রেনে ওই কৃষক ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ