• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :

খুলনায় যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৩

খুলনা : খুলনার সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়ার নর্থ খাল ব্যাংক রোডে হারুন অর রশিদ (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

শনিবার (৮ জুলাই) ভোরে এই ঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদ রুপসা উপজেলার খান আবু হাসানের ছেলে।

এ ঘটনায় আটককৃতরা হলেন-শেখ সেলিম, জাহিদ হাসান ও রাজু হাওলাদার।

স্থানীয়রা জানায়, স্থানীয় যুবলীগকর্মী শেখ সেলিমের স্ত্রীর ছবি তোলা নিয়ে হারুন অর রশিদের সঙ্গে সেলিমের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে বসুপাড়া আমতলা বিহারী কলোনির পাশে নর্থ খাল ব্যাংক রোডে হারুন অর রশিদকে ডেকে এনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার মনিরা সুলতানা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। নিহত এবং আটককৃত সবাই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ