• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রাজশাহীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের মুরারিপুর গ্রামে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগে স্বামী মাসুম আলীকে (২৮) আটক করেছে পুলিশ।

শনিবার (৮ জুলাই) সকালে তাকে আটক করা হয়। শুক্রবার (৭ জুলাই) গভীররাতে কোনো এক সময় মাসুম আলী তার স্ত্রী এলিনা বেগমকে (২৩) গলাটিপে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।

তবে মাসুম আলী নিজকে নির্দোষ দাবি করে জানান, শুক্রবার রাতে তারা একসঙ্গেই ঘুমান। পরে ভোরে ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী এলিনা বেগম মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। এরপর তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

মাসুম আলী গোদাগাড়ীর গোগ্রাম ইউনিয়নের মুরারিপুর গ্রামের মোস্তফার ছেলে।

নিহত এলিনার মা ছবি আরা বেওয়া অভিযোগ করে বলেন, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। তিন বছর আগে এলিনার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই মাসুম তার মেয়েকে নির্যাতন করে আসছিল।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সি জানান, বিয়ের পর থেকেই এলিনাকে মেনে নিতে পারছিলেন না মাসুম। এ কারণে মাঝে মাঝে তিনি এলিনার ওপর নির্যাতন করতেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতের কোনো এক সময় এলিনাকে গলাটিপে হত্যা করেন মাসুম। পরে হত্যার বিষয়টি ধামাচাপা দিতে ঘটনাটিকে স্বাভাবিক মুত্যু বলে প্রচার করেন মাসুম।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধারের সময় নিহত এলিনার দুই কান দিয়ে রক্ত বের হচ্ছিল। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পর পুলিশ এলিনার স্বামী মাসুমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ