• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দুদকের মামলায় এলজিইডির প্রকৌশলী গ্রেফতার

নড়াইল : অর্থ আত্মসাতের মামলায় লোহাগড়া উপজেলা প্রকৌশলী ওসমান গনিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৭ জুলাই) দুপুরে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আলী আকবর বাদী হয়ে লোহাগড়া থানায় দুটি মামলা দায়েরের পর এই গ্রেফতারের ঘটনা ঘটে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুর আমীর লিটু, সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম রেজা।

আসামিদের বিরুদ্ধে ২০১৫-১৬ অর্থবছরের এডিবির ৪৩ লাখ টাকা থোক বরাদ্দের অর্থ ব্যয় না করে যোগসাজশে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া চাচই থেকে কালনা পর্যন্ত রাস্তা নির্মাণের ১১ লক্ষ ৪৬৮ টাকা কাজ না করে বিল নেওয়ার অভিযোগে অপর মামলাটি দায়র করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, মামলার আসামি লোহাগড়া উপজেলা প্রকৌশলী মো. ওসমান গনি ও ঠিকাদার পরিমল ঘোষকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ