ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে অতিদরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিতকরণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ওয়ার্ল্ড ভিশন, পল্লী শ্রী ও পামডো সংস্থার যৌথ উদ্যোগে সোমবার সকাল ১০টায় স্থানীয় রাবিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মুরতুজা সরকার মানিক ও সঞ্চালনা করেন পল্লী শ্রী সংস্থা’র প্রকল্প সমন্বয়কারী মঈনুল হক বাপ্পী।এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাফিউল ইসলাম, সহকারী প্রথমিক শিক্ষা অফিসার মো. নুরুজ্জামান মিয়া, পৌর মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম, সানোয়ারা বেগম, কাউন্সিলর আব্দুল জব্বর মাসুদ, গোলাফ্ফর হোসেন, হারান দত্ত ,সৈয়দ আবু ফরহাদ বাবু ,পল্লী শ্রী সংস্থা’র মনিটরিং এন্ড ইভেলিউশন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার কৃষ্ণা রবিদাস, কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার জান্নাতুন ফেরদৌস মুক্তা ,জুয়েল, দিপক রায় ,রওশন আরা, রাধা রাণী, মোছা. শাহনাজ পারভীন সাংবাদিক মেহেদী হাসান উজ্জ্বল, সাংবাদিক প্লাবন গুপ্ত শুভ প্রমূখ।উপজেলা, পৌর এলাকাসহ ,সাতটি ইউনিয়নের এপেক্স বডি’র সদস্য-সদস্যা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ শতাধিক নারী ও পুরূষ অংশ নেন।
ফুলবাড়ীতে উন্নয়ন বিষয়ক সভা
দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা পল্লী শ্রী’র অবকাঠামোগত দারিদ্রতা দূরীকরণে প্রান্তিক পরিবারসমূহের ক্ষমতায়ন প্রকল্পের সহযোগিতায় এবং ইউনিয়ন উন্নয়ন ফেডারেশন সমূহের উদ্যোগের প্রকল্প এলাকার উন্নয়ন বিষয়ক সভায় সভাপতিত্ব করেন পল্লীশ্রী’র প্রকল্প ব্যবস্থাপক মো. তহিদুল হক।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা, বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রউফ ও ফুলবাড়ী এনজিও কো-অডিনেশন ফোরামের সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লীশ্রী’র মনিটরিং কর্মকর্তা মো. সামসুল হক, ফিল্ড ফ্যাসিলিটেটর মো. খায়রুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর নারায়ণ চন্দ্র মহন্ত, ইউনিয়ন উন্নয়ন ফোরামের জুলিয়ান কিসকু, জাহানার বেওয়া, মিনতি কিস্কু, থেরাপিনা মার্ডি, সহিদা, মালতি রাণী প্রমূখ।