• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন |

ঈশ্বরদীতে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস লাইনচ্যুত

ফাইল ফটো

পাবনা : খুলনা থেকে পাবনার ঈশ্বরদী হয়ে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।

শনিবার (১৫ জুলাই) দুপুর সোয়া ১টার ‍দিকে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর থেকে রাজশাহী ও খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শী জানায়, শনিবার দুপুরে ট্রেনটি ঈশ্বরদীর মুলাডুলি রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন, পাওয়ার কার ও একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর থেকে ঢাকার সঙ্গে খুলনা ও রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে দুপুর আড়াইটার দিকে উদ্ধার কাজ শুরু করেছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) অসিম কুমার তালুকদার জানান, ঢাকার সঙ্গে ঈশ্বরদী পর্যন্ত ট্রেন চলাচল শুরু করতে ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগবে। খবর পেয়ে রাজশাহী থেকে বিভাগীয় কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মুলাডুলি স্টেশন মাস্টার মো. মনিরুজ্জামান বলেন, ‘রিলিফ ট্রেন আসার পর আমরা উদ্ধার কাজ শুরু করেছি। যত দ্রুত সম্ভব আমরা লাইন ক্লিয়ার করার চেষ্টা করবো। কতক্ষণ লাগবে তা বলতে পারছিনা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ