• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

শীতলক্ষা নদীতে নৌকাডুবির ঘটনায় একজনের মৃতদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার শীতলক্ষা নদীতে গার্মেন্ট কারখানার শ্রমিকবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ এক নারীর লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী। তার নাম সেলিনা আক্তার (২৭)। তিনি সিংহশ্রী ভিটিপাড়া গ্রামের গিয়াসউদ্দিনের মেয়ে।

সোমবার (১৭ জুলাই) সকালে সিংহশ্রী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়। এরআগে রবিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজন নিখোঁজ হয়। তাদের মধ্য থেকে একজনের লাশ উদ্ধার হলো।

টঙ্গী দমকল বিভাগ জানান, রবিবার রাতে ৩০-৩৫ জন গার্মেন্ট শ্রমিকদের নিয়ে একটি নৌকা সিংহশ্রী এলাকার দিকে রওয়ানা হয়। পরে বরমী থেকে বরামা এলাকায় কিছু যাত্রী নামিয়ে সিংহশ্রী যাওয়ার পথে ব্রিজের নিকট বালু বোঝাই ট্রলারের সঙ্গে নৌকাটির সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা সাঁতরিয়ে ডাঙ্গায় উঠে আসতে পারলেও তিনজন নিখোঁজ হয়। খবর পেয়ে রাত ১টার দিকে টঙ্গী দমকল বিভাগের ডুবুরী দল উদ্ধার তৎপরতা শুরু করে। পরে আজ (সোমবার) সকালে নিখোঁজ সেলিনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ