• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন |
শিরোনাম :

খালেদা জিয়াকে পুতুলের সঙ্গে তুলনা করলেন গায়িকা শাওন!

সিসি ডেস্ক: সুরকার, সংস্কৃতিকর্মী ও স্বাধীনতা যুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদের কন্য শাওন মাহমুদ একজন কণ্ঠশিল্পী এবং সংস্কৃতিকর্মী। দেশের নানা প্রসঙ্গ নিয়েই তিনি কথা বলে থাকেন। এছাড়াও বর্তমান সময়ে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েও প্রতিবাদও করে থাকেন।

বর্তমানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রয়েছেন লন্ডনে। আর এই নিয়ে দেশের মানুষের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। বিশেষ করে যারা বর্তমানে রাজনীতির সঙ্গে জড়িত তারা নানান কথাই বলছেন। এই জল্পনা কল্পনার মধ্যেই শহীদ কন্যা শাওন ফেসবুকে দিয়েছেন একটি স্ট্যাটাস। তিনি বেগম খালেদা জিয়াকে পুতুলের সঙ্গে তুলনা করে অনেক কথা বলেছেন এতে। চলুন পাঠক পড়ে আসি তার স্ট্যাটাসটি।

‘সময়ে আমাদের সকলের চেহারা বদলায়। দেহের গড়ন বদলায়। প্রকৃতির নিয়মেই বদলায়। যে অনেক সুন্দর তার চেহারাও বদলায়। যে পচা সেও বাদ যায় না। সময় এমনই এক সত্য। যাকে লুকিয়ে কিছুই সম্ভব নয়। যদিও বেশির ভাগ মানুষ প্রাকৃতিকভাবে বুড়িয়ে যাওয়া চেহারা বা মুটিয়ে যাওয়া শরীরকে মানতে পারেন না।

উনি খুবই সুন্দরী ছিলেন। হেঁটে গেলে সবাই তাঁকিয়ে থাকতেন। গোলাপী গায়ের রঙে তাঁকে দূর থেকে আলাদা করা যেত। তাঁর বয়স হয়েছে অনেক। তিনি মানতে পারেন না। তাই সময়কে লুকাতে গিয়ে সময়ে বদলে যাওয়া বুড়ো চেহারাকে উনি বেশি বদলাতে যেয়ে কি জানি করে ফেলেছেন।

যেমন ইদানীং কালের ওনার এই ছবিটা দেখলে মনে হয় ছেলেবেলার হলুদ চুলের গোলাপী প্লাস্টিক পুতুলটাকে অনেকদিন চড়চড়া রোদের নীচে রাখাতে মুখটা অতি গরমে ভচকায় গিয়েছে হুম।’

উৎস: প্রিয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ