• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হবিগঞ্জে শাশুড়িকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ: জেলার লাখাইয়ে জহুরা খাতুন (৫৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছেন ছেলের বউ ও তার লোকজন। এই ঘটনায় রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

উপজেলার ভাদিকারা গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত জহুরা খাতুন ওই গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

আটকরা হলো- মজিবুর রহমান, জিয়াউর রহমান ও নাজমা খাতুন।

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি মোহাম্মদ বজলার রহমান জানান, জহুরা খাতুনের ছেলে মাইনুল মিয়ার সঙ্গে কয়েক মাস আগে বিয়ে হয় একই গ্রামের রশিদ মিয়ার মেয়ে লাইজু আক্তারের। বিয়ের কিছুদিন পর থেকেই জহুরা খাতুনের সঙ্গে তার ছেলের বউ লাইজুর বনিবনা হচ্ছিলো না। এরই জের ধরে বুধবার রাতে কাটাকাটির একপর্যায়ে লাইজুর ভাই মজিবুর রহমান, জিয়াউর রহমান ও নাজমা খাতুন জহুরাকে মারধর করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ