• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

লালমনিরহাটের কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পিডিবির সঞ্চালন লাইন ‘মেরামতের সময়’ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার কাকিনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন – উপজেলার চাপারতল এলাকার মনছুর আলীর ছেলে রুবেল মিয়া (২৮) ও একই এলাকার আবদুল জব্বারের ছেলে মোরসালিন (২২)।
কাকিনা ইউনিয়ন পরিষদ সদস্য পাইরুল ইসলাম বলছেন, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে কাকিনা এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুঁটি হেলে পড়েছিল। সেটা রুবেল ও মোরসালিনসহ কয়েকজন চেন-পুলি দিয়ে টেনে সোজা করছিলেন। এ সময় খুঁটি থেকে তার ছিঁড়ে পড়লে তারা ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ