• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেলে মুক্তামণিকে দেখতে মুশফিক

ঢাকা : বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামণিকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম।
আজ শনিবার দুপুর দেড়টার কিছু আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পৌঁছান। এরপর মুশফিক মুক্তামণির ওয়ার্ডে যান।
বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন তাকে সেখানে নিয়ে যান।
ডান হাতসহ বুকের ডান পাশ বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামণির। এই রোগে আক্রান্ত তার হাত অনেকটাই বৃক্ষের মতো। ক্রমেই তা ছড়িয়ে পড়ছে।
বর্তমানে শিশু মুক্তামণি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ১১ বছর বয়সী মুক্তামণির বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলার কামারবায়সা গ্রামে। বাবা ইব্রাহীম হোসেন মুদি দোকানি।
মুক্তামণির শরীরে রোগটির লক্ষণ ধরা পড়ে জন্মের মাত্র দেড় বছর পরই। ছোট মার্বেলের মতো গোটা দেখা দিয়েছিল তখন। পরে তা বাড়তে থাকে এবং এখন শরীরের প্রায় একটা অংশ পুরোটাই আক্রান্ত হয়েছে।
মুক্তামণির এই রোগের খবর বিশ্ব মিডিয়াতেও উঠে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ