সিসি ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় গোপনে ত্রাণ বিতরণসহ সাংগঠনিক কাজে আসলেন মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামী ও জামায়াত নেতা মাও দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদি। সাথে সাংগঠনিক বেশ কিছু কাজ সম্পাদন করেছেন বলেও একটি সূত্র জানিয়েছে। তবে পুরো বিষয়টি স্থানীয় প্রশাসনের অজান্তেই ঘটেছে।
গত ২৩ ও ২৪ জুলাই কুলাউড়া, জুড়ী ও বড়লেখায় অবস্থান করেন তিনি। এসব এলাকায় অবস্থায় করা কালীন সময় বন্যার্তদের মধ্যে ত্রাণও বিতরণ করেন। এমন সংবাদে মিডিয়া পাড়া থেকে শুরু করে পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতাদের মধ্যে চলছে তুমুল আলোচনা। তবে সাংগঠনিক বেশ কিছু কাজের মধ্যে কি কি বিষয় প্রধান্য দেওয়া হয়েছে সেটা জানা যায়নি।
অন্য একটি সূত্র থেকে জানিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে জামায়ত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডা. শফিকুর রহমান ও মৌলভীবাজার-১ জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের আসনের মাঠ পর্যায়ে অবস্থান ও স্থানীয় জামায়ত ও শিবিরের কার্যক্রম কেমন চলছে এসব বিষয় নিয়ে খোঁজ নিতেই তার আগমন। সাথে পারিবারিক অর্থায়নে ত্রাণ বিতরণ।
এদিকে গত ২৪ জুলাই কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে কয়েকশত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ জামায়ত সমর্থীত স্বতন্ত্র প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, কুলাউড়া উপজেরার আমির মাষ্টার আব্দুল বারী ও জুড়ী উপজেলার আমির মাও আব্দুর রহমান। এর আগে বড়লেখা ও জুড়ীতে ত্রান বিতলন করেন তিনি।এ বিষয়য়ে বড়লেখা থানার কাছে আগাম কোন তথ্য ছিলো না বলে জানান ওসি (তদন্ত) দেব দুলাল।তবে আগে খবর না থাকলেও তাৎক্ষণিক খবর পান কুলাউড়া থানার ওসি শামীম মুসা। তিনি বলেন, খবর পাওয়ার পর আমাদের লোক গিয়েছিল কিন্তু উনাকে পাওয়া যায়নি।