• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সরকার ফেরত নিল বেসরকারি খাতে দেয়া ৮ জুট মিল

সিসি নিউজ : হস্তাস্তর চুক্তির শর্ত ভঙ্গ করায় বেসরকারি খাতে দেওয়া ৮টি পাট ও বস্ত্রকল পুনরায় ফেরত নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের কাছ থেকে নেওয়ার পর মিলগুলোর উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। মিলগুলোর মধ্যে ৪টি পাটকল এবং ৪টি বস্ত্রকল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিল কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবৎ মিল পরিচালনা না করে বন্ধ অবস্থায় ফেলে রাখায় হাজার-হাজার শ্রমিক-কর্মচারীকে তাদের কর্মসংস্থান থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এতে মিল হস্তান্তরের উদ্দেশ্য ব্যাহত হয়েছে এবং হস্তান্তর চুক্তি লংঘিত হয়েছে।
মন্ত্রণালয় সুত্র জানায়, সরকারের সঙ্গে সম্পাদিত দ্বি-পাক্ষিক ও ত্রি-পাক্ষিক চুক্তি অনুযায়ী কর্তৃপক্ষ সরকার, বিজেএমসি-বিটিএমসি এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ করেনি। তারা শেয়ার মুলধনের অবশিষ্ট টাকাও পরিশোধ করেনি।
এ ছাড়া কর্তৃপক্ষ চুক্তির শর্ত ভঙ্গ করে মিলের যাবতীয় মেশিনারিজ ও স্থাপনা সরকারের অজান্তে বিক্রি করেছে।
ফেরত আনা মিলগুলোর মধ্যে রয়েছে- নরসিংদীর ঘোড়াশালের ফৌজি চটকল জুট মিলস্ লিমিটেড, মাদারীপুর টেক্সটাইল মিল, ব্রাহ্মণবাড়িয়ার কোকিল টেক্সটাইল মিলস্ লিমিটেড, মাদারীপুরের এ,আর,হাওলাদার জুট মিলস্ লিমিটেড ও চট্টগ্রামের ঈগল স্টার টেক্সটাইল মিলস্ লিমিটেড, চট্টগ্রাম ফৌজদারহাটের জলিল টেক্সটাইল মিলস লিমিটেড, ঢাকা জুট মিলস্ লিমিটেড ও গাউছিয়া জুট মিলস্ লিমিটেড।
-বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ