• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জাতীয় দিবস হিসেবে পালিত হবে ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন জাতীয় দিবস হিসেবে পালিত হবে। তার জীবন সংগ্রাম, শেখ মুজিবুর রহমানের কারাবাসকালীন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সংগঠিত করা ও তার দেশপ্রেমের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ উদ্যোগ নেয়া হচ্ছে। আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৬তম বৈঠকে এ সংক্রান্ত একটি সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রেবেকা মমিন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, ফজিলাতুন্নেসা, মনোয়ারা বেগম, আমিনা আহমেদ, সালমা ইসলাম এবং রিফাত আমিন অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, ৮ আগস্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিব জন্মগ্রহণ করেন। এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য ফজিলাতুন্নেসা বলেন, এটি কীভাবে কখন বাস্তবায়ন হবে সেটা বলা যাচ্ছে না। সংসদীয় কমিটির সুপারিশের মাধ্যমে এটি বাস্তবায়নের কাজ শুরু হলো। তবে এ বিষয়ে অবশ্যই মন্ত্রিসভা অনুমোদন দেবে।
বৈঠক সূত্র জানায়, এই সুপারিশটি মন্ত্রিপরিষদে অনুমোদিত হলে জাতীয়ভাবে এ দিবসটি পালনের মাধ্যমে সারাদেশে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা সংগ্রাম ও শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অবদানকে তুলে ধরা সম্ভব হবে।
বৈঠকে জানানো হয়, নারী ও শিশুবান্ধব সেবা প্রদানের লক্ষ্যে দেশে বর্তমানে বিভিন্ন পুলিশ স্টেশনে ৪৭১ জন নারী পুলিশ কর্মকর্তা এবং ৩ হাজার ২৮৭ জন নারী পুলিশ কনস্টেবল কর্মরত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ