• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

শিল্পী আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি

সিসি ডেস্ক : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তাকে বাঁচানোর জন্য বিদেশে নিয়ে যেতে হবে। এর জন্য অর্থ সহায়তা প্রয়োজন। আবদুল জব্বারের ছেলে বাবু জব্বার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বেশ কিছু দিন ধরেই বাবা শারীরিক অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছেন। গতকাল ১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। ডাক্তার বলেছেন, উন্নত চিকিৎসার জন্য বাবাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। নইলে তাকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু সেই সামর্থ্য আমাদের নেই।’

আবদুল জব্বার গত আড়াই মাস ধরে বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কিডনি, হার্ট, প্রস্টেটসহ নানা জটিলতায় আক্রান্ত।

‘জয় বাংলা বাংলার জয়’, ‘সালাম সালাম হাজার সালাম’, ‘ওরে নীল দরিয়া’সহ অসংখ্য কালজয়ী গানের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই শিল্পী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেয়েছেন অসংখ্য গান। তার সেই গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ