• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :

৫৭ ধারায় মামলা করতে পুলিশ সদর দফতরের অনুমোদন লাগবে

ঢাকা: আইসিটি আইনে মামলা করার আগে পুলিশ সদর দফতরের আইন শাখার অনুমোদন লাগবে বলে জানিয়েছে আইজিপি এ কে এম শহীদুল হক। আজ আইজিপির সভাপতিত্বে পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠকে এ নির্দেশনা দেন আইজিপি।
পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে দেশে ৫৭ ধারায় মামলা দায়ের নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আইজিপি এ কে এম শহীদুল হক কর্মকর্তাদের নির্দেশনা দেন যে, ৫৭ ধারায় মামলা দায়ের করতে হলে পুলিশ সদর দফতরের আইন শাখার পরামর্শ নিতে হবে। সারাদেশে এ নির্দেশনা পৌঁছে দেওয়ারও নির্দেশ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ