• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন |
শিরোনাম :

বগুড়ায় সভাপতি-সম্পাদকসহ বিএনপির ৮ নেতা আটক

বগুড়া: জেলার শিবগঞ্জে নাশকতার চেষ্টার অভিযোগে এক রাতে বিএনপির আট নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত একটা থেকে তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা সদরের বানাইল ও কিচকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটকরা হলেন শিবগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল রাজ্জাক, সাবেক সভাপতি এবিএম কামাল সেলিম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মিঠু, কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি দোজা ফকির, যুগ্ম সাধারণ আবদুল আলীম এবং থানা ছাত্রদলের সহ-সভাপতি শাহিনুর রহমান রবি।

শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, বিএনপির নেতারা নাশকতা করার জন্য কিচক বন্দরে একটি গোপন বৈঠক করছিল। বৈঠকের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালালে তারা পালিয়ে যায়। পরে পুলিশ রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শিবগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা নেই। বিগত দিনেও তারা কোনো নাশকতার সঙ্গে জড়িত ছিল না। কিন্তু পুলিশ হয়রানি করার জন্য গভীর রাতে ঘমন্ত এসব নেতাকর্মীদের তুলে নিয়ে গিয়ে হয়রানি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ