সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব সোহাগ সরকারকে (৩২) আমেরিকান নাইন এমএম পিস্তলের ম্যাগজিন ও গুলিসহ আটক করেছে র্যাব।
শনিবার বিকেলে শহরের ইসলামবাগ এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার এক সহযোগি সাইফুল ইসলাম জয়কে (৩৫) আটক করে র্যাব-১৩ এর নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা।
র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক সোহাগ সরকার সৈয়দপুর কয়া গোলাহাট মহল্লার সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকারের পুত্র ও সাইফুল ফকিরপাড়া মহল্লার মৃত সমসের আলীর পুত্র ।
র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সুত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক ও আগ্নেয় অস্ত্র আমেরিকান নাইন এমএম পিস্তলের একটি ম্যাগজিন ও এক রাউন্ডগুলি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে এবং রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম নিশ্চিত করেছেন।