• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাহারোলে জমি নিয়ে সংঘর্ষ: অগ্নিসংযোগ, আহত-২

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার তারাপুর গ্রামের রমেশ চন্দ্র রায়ের পুত্রদের মধ্যে দীর্ঘদিন হতে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই সূত্র ধরে শনিবার ৫ আগস্ট’১৭ দুপুরে জমি দখলকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ২ আপন ভাই গুরুত্বর আহত হয়েছে। আহতরা হলেন, কৈলাস চন্দ্র রায়, নীলকান্ত রায় তাদেরকে গুরুত্বর অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা ও নীলকান্তের স্ত্রী জানায়, জমির জের ধরে নীলকান্ত রায়ের বাড়িতে অগ্নি সংযোগ করেছেন তার আপন ভাই ও ভাতিজারা। তারা হলেন, ফুলেশ্বর, সংগীত, বিধান, তারিনী, দিপু ও দীনেশ। অপরদিকে পাড়া প্রতিবেশী জানান, রমেশ চন্দ্র রায় তার দুইপক্ষের সন্তানদেরকে জমির সমান অংশ না দেওয়ার কারণে ভাইদের মধ্যে বিরোধ চলে আসছিল জমি নিয়ে। সেই সূত্র ধরে ঘটনাটি ঘটেছে। দীনেশ চন্দ্র রায় বলেন, আমার বাবা আমাদেরকে জমি কোবালা দলিল রেজিষ্ট্রেরী করে দিয়েছে। আমাদের জমি কৈলাস চন্দ্র রায়, নীলকান্ত রায় জোর করে দখল করার চেষ্টা করলে আমরা বাধা দেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ