ঝিনাইদহ প্রতিনিধি: সদর উপজেলায় ববি সুলতানা (২৬) নামে এক নারী কাউন্সিলর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার বিকালে এ ঘটনা ঘটে। ববি ওই গ্রামের নাছির উদ্দীনের স্ত্রী এবং পোড়াহাটী ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর।
সূত্র মতে, ববি সুলতানার একাধিক জায়গায় বিয়ে হয়। এ নিয়ে বর্তমান স্বামীর সঙ্গে পারিবারিক কলহ লেগেই থাকতো। পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে ববি ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।