• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গণপিটুনিতে চার গরুচোর নিহত

নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গরুচোর সন্দেহে ৪ জনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোরে ওই উপজেলার চরজুবলি ইউনিয়নের কচ্চবিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

এছাড়া ঘটনাস্থলের কিছুটা দূরের এলাকা থেকে সন্দেহভাজন আরও দুই ব্যক্তিকে আটক করে পিটুনি দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ তাদের আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নে গরুচুরি হয়ে আসছিল। ওই গরু চোরদেরকে ধরার জন্য এলাকাবাসী রাত জেগে পাহারা দিয়ে আসছে। বৃহস্পতিবার ভোরে গরুচুরি করার জন্য একটি পিক-আপ নিয়ে ৭/৮ জনের এক দল চোর আসে ওই ইউনিয়নের উত্তর কচ্চবিয়া গ্রামে। পরে স্থানীয় এলাকাবাসী টের পেয়ে ওই চোরদেরকে ধাওয়া দিয়ে ঘেরাও করে। এ সময় ৪ চোরকে গণপিটুনি দিলে তাদের মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, রাতে একটি পিকআপ নিয়ে গরু চুরি করতে আসলে ৪ চোরকে গণপিটুনি দিয়ে হত্যা করে স্থানীয় এলাকাবাসী। তবে নিহতদের নাম ও পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ