• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :

বিহারি ক্যাম্পে উচ্ছেদ বন্ধে হাইকোর্টের নির্দেশ

সিসি নিউজ: রাজধানীর মিরপুরের বিহারি ক্যাম্পগুলোতে আপাতত উচ্ছেদ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এই নির্দেশ দেন।

আদালত বলেন, এই রিটের পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত মিরপুরে ক্যাম্প উচ্ছেদ বন্ধ রাখতে হবে। বিষয়টি সংশ্লিষ্টদের অবগত করতে ডিপুটি আ্যটর্নি জেনারেলকে নির্দেশ দেন আদালত।

মিরপুরে উর্দুভাষীদের ক্যাম্পে বিনা নোটিশে ডিএনসিসি উচ্ছেদ অভিযান চালালে উর্দুভাষী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলমসহ আরো ২ জন হাইকোর্টে রিট আবেদন করেন।

বৃহস্পতিবার এই রীট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ