• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ৩০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে জানা গেছে।

দেশটির কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, ১০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ আছেন। এছাড়া দেশের বড় একটি অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে কলে ধারণা করা হচ্ছে।

বাড়ির ছাদে ও উঁচু স্থানে পানিবন্দি হয়ে পড়া মানুষকে উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় উদ্ধারকারী দলের সদস্যদের মোতায়েন করা হয়েছে। টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যাচ্ছে, বন্যায় রাস্তাঘাট ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলেন, রাতে বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে। মানুষকে সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দিয়েছে দেশটির সরকার। নেপালের দক্ষিণাঞ্চলের কোশি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

খামার-নির্ভরশীল নেপালের জন্য জুন থেকে সেপ্টেম্বরের মৌসুমি বৃষ্টিপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রত্যেক বছর মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিপক কফলে বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঠিক কি পরিমাণ সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে সেবিষয়ে এখনই অনুমান করা যাচ্ছে না’- বলে মন্তব্য করেন তিনি।

বন্যায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রকাশ করে দিপক কফলে বলেন, ‘আমাদের কাছে ৩০ জনের প্রাণহানির নিশ্চিত তথ্য আছে। কিন্তু আমরা জীবিতদেরকে উদ্ধারে বেশি গুরুত্ব দিচ্ছি। পরে নিহতদের তথ্য সংগ্রহ করা হবে।’

স্থানীয় কর্মকর্তারা বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও সরকারি ভবনে গৃহহীন মানুষের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ