• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরের সাথে সারা দেশের সড়ক ও রেল যোগাযোগ বন্ধ

মাহবুবুল হক খান, দিনাজপুর: সড়ক ও রেলপথে বন্যার পানি উঠায় দিনাজপুরের সঙ্গে সারা দেশের সড়ক ও রেল পথে যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে এ যোগাযোগ বন্ধ হয়ে যায়। সোমবার (১৪ আগষ্ট) সকাল পর্যন্ত যোগাযোগ বন্ধ ছিল।
এদিকে দিনাজপুর শিক্ষাবোর্ড অফিসে বন্যার পানি ঢুকে চলতি বছরের জেএসসি পরীক্ষার খাতাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগপত্র ভিজে গেছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান।
অপরদিকে তবে বৃষ্টি না হওয়ায় কিছু কিছু এলাকায় পানি সামান্য কমেছে। শহরের বালুবাড়ী এলাকাসহ আশপাশের কয়েকটি এলাকা নতুন করে প্লাবিত হয়েছে।
দিনাজপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোখলেসুর রহমান ও দিনাজপুর স্টেশন সুপার মো. গোলাম মোস্তফা জানান, দিনাজপুরের বিভিন্ন স্থানে রেললাইন ডুবে যাওয়া রোববার (১৩ আগস্ট) থেকে দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল থেকে বন্ধ রয়েছে।
অন্যদিকে সড়ক পথেও বন্যার কারণে দিনাজপুরের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ আছে বলে জানিয়েছেন জেলার মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাব্বি। দিনাজপুরে বন্যায় চার উপজেলায় ৮ শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে এক শিশু। জেলায় ৬৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় ৯০ হাজার বানভাসি মানুষ আশ্রয় নিয়েছে।
জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গতদের মাঝে ইতোমধ্যে এক লাখ ১০ হাজার টাকা এবং ৬৭ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও বন্যার্তদের জন্য ৫০ লাখ টাকা এবং ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠরিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি সোমবার (১৪ আগষ্ট) সকালে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি বন্যায় দুর্গতদের মাঝে করেছেন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
এদিকে পানিসম্পদ মন্ত্রী আনিসুর ইসলাম মাহমুদ সোমবার দুপুরে দিনাজপুর শহরের পাশে পূণর্ভবা নদীর তীরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে বন্যার্তদের জন্য সর ধরনের সাহায্যের আশ্বাস দেন। পরিদর্শণের সময় মন্ত্রীর সাথে ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পানি উন্নয়ন বোর্ডের রংপুর জোনের প্রধান প্রকৌশলী আজিজ মোহাম্মদ চৌধুরী, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফসহ অন্যান্য কর্মকর্তা।
পানিসম্পদ মন্ত্রীর সফর সঙ্গী পানি উন্নয়ন বোর্ডের রংপুর জোনের প্রধান প্রকৌশলী আজিজ মোহাম্মদ চৌধুরী জানান, আগামী দুইদিন পানি কমবে, তবে বৃষ্টিপাত হলে পানি বাড়তে পারে। তিনি বলেন, অল্প সময়ে বেশী বৃষ্টিপাতের ফলে ও নদীগুলো ধারন ক্ষমতার ৪/৫ গুন বেশী পানি হওয়ায় এবং উজান থেকে পানি আসায় বন্যা দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ