• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন |

সরকারে থাকার বৈধতা নেই আ’লীগের- বিএনপি মহাসচিব

সিসি নিউজ: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ আওয়ামী লীগের সরকারে থাকার যে বৈধতা নেই, তা ষোড়শ সংশোধনী বাতিলের ফলে প্রতিষ্ঠিত হয়েছে। এ রায়ের পর্যবেক্ষনের মধ্যে এমন কিছু বেরিয়ে এসেছে যা ধ্রততারার মতো সত্য। কিন্তু এটা তারা মেনে নিতে পারছে না।
তিনি বলেন, তাদের যে একদলীয় চিন্তা ভাবনা মানসিকতা এটাকে তারা প্রতিষ্ঠিত করবার জন্য এখন চিৎকার শুরু করেছে। শুধু তাই নয়, এখন তারা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করছে।
আজ মঙ্গলবার বেলা ১২টায় দিনাজপুর শহরের উপকন্ঠ বাঙ্গিবেচা ঘাটে এবং নীলফামারী সৈয়দপুরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বানভাসি মানুষের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠানে এক বক্তব্যে এসব কথা বলেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কোন বক্তব্য দেননি তিনি।
সেসময় তিনি আরো বলেন, সারাদেশে লক্ষ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও সরকারিভাবে তেমন ত্রাণ তৎপরতা নেই। সেজন্য তিনি সরকারিভাবে ব্যাপক ত্রাণ তৎপরতার আহ্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি এ.জেড.এম রেজওয়ানুল হক, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যক্ষ মো: আমজাদ হোসেন সরকারসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সৈয়দপুরে বিএনপি মহাসচিব যা বললেন…..


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ