সিসি নিউজ: র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের অভিযানে স্থানীয় কালিতলা বাস টার্মিনাল এলাকায় নকল ও ভেজাল সার তৈরির কারখানার সন্ধ্যান পাওয়া গেছে। গোপন সংবাদের আজ সোমবার (২১ আগষ্ট) রাত আটটার দিকে সিপিসি-২ নীলফামারী র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ হাসান আলী এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ভাবে উৎপাদিত ভেজাল সার ও সার তৈরির উপকরণ সহ নীলফামারী শহরের নতুন বাজার কালিতলা মহল্লার মৃত. আলহাজ নুরুল ইসলামের ছেলে এডভান্স নামের ভেজাল সার কারখানার মালিক রফিকুল ইসলামকে (৪০) গ্রেফতার করে। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে ৬ মাসের বিনাসশ্রম কারাদন্ড ও একলাখ টাকা জরিমানা করে অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড প্রদান করে।
তবে জরিমানার টাকা তাৎক্ষনিকভাবে পরিশোধ করায় ভেজাল সার কারখানার মালিককে ৬ মাসের সাজা ভোগের জন্য রাতেই জেলা কারাগারে প্রেরন করা হয়। পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেয়া হয়। অভিযানে সেখানে ভেজাল সার তৈরীর সরঞ্জামাদি সহ একটি ট্রাক জব্দ করা হয়।