• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন |

সৈয়দপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ধানের বীজ বিতরণ

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্ত্বরে ওই বীজ বিতরণ করা হয়।

উপজেলা অফিস সূত্র মতে, উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ১’শ কৃষককে ৪ কেজি করে ব্রি-৩৪ জাতের ধানের বীজ প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বজলুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, কৃষি কর্মকর্তা হোমায়রা মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ