• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব গুলিবিদ্ধ: ২ পুলিশ সদস্য বরখাস্ত

ঢাকা: পুলিশের শটগানের গুলিতে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মো. শাহেদুল খবির চৌধুরী আহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন- গুলশান থানার কনেস্টবল ইমরান হোসেন ও আশরাফুল ইসলাম। গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোশতাক আহমেদ খান সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাবশত ওয়েস্টিন হোটেলের কাছে গুলি বের হয়ে মো. শাহেদুল খবির চৌধুরীর শরীরে লাগে। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে শাহেদুল সুস্থ রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ