সিসি ডেস্ক: এক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের সময় এলাকাবাসীর হাতে আটক হয়ে গণধোলাই খাওয়া নীলফামারীর কিশোরগঞ্জ থানার এএসআই হিরো কামালকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
এলাকাবাসী জানায়, কিশোরগঞ্জ থানার এএসআই হিরো কামাল গত ২৬ আগস্ট, শনিবার রাতে সাদা পোশাকে যদুমণি গ্রামের এক নারীর ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। বিষয়টি প্রতিবেশীরা দেখে ফেলেন। তারা সেখানে উপস্থিত হয়ে ঘরে কোনো আলো না থাকায় দরজা খুলতে বলেন।
দীর্ঘ সময় পর ওই নারী দরজা খুললে এলাকাবাসী ঘরের খাটের নিচে লুকিয়ে থাকা এএসআই হিরো কামালকে বের করে গণধোলাই দেয়।
খবর পেয়ে থানার সংশ্লিষ্ট থানার ওসিসহ পুলিশ সদস্য ও এলাকার ইউপি সদস্য বুলবুল আহমেদের হস্তক্ষেপে তাকে থানায় নেয়া হয়। বিষয়টি অবগত হবার পর পুলিশ সুপারের নির্দেশে ওই এএসআই’কে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুল রশিদ সাংবাদিকদের জানান, ওই মেয়েটির পঞ্চগড়ে বিয়ে হয়েছে। তার স্বামীর গ্রামের বাড়ির পাশে হিরো কামালের বাড়ি হওয়ায় তারা পূর্ব-পরিচিত। মেয়েটির বাবার বাড়িতে বিদ্যুতের সংযোগ নেয়ার সময় সহায়তা করেছিল ওই এএসআই। মেয়েটি তার বাবার বাড়িতে বেড়াতে এসে তার ডাকেই হিরো আলম সেখানে গিয়েছিল।
এলাকাবাসীর অভিযোগ, ওই মেয়েটির সঙ্গে হিরো আলমের অনৈতিক সর্ম্পক রয়েছে। সে এলাকাবাসীর কাছে আটক হওয়ায় নীলফামারী জেলা পুলিশ সুপার জাকির হোসেনের খানের নির্দেশে ওই তাকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়।