• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারের একটি খাবারের হোটেল থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ ৮ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা ডিটেক্টটিভ ব্রাঞ্চ (ডিবি)।
মঙ্গলবার রাত ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়। রাতেই তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রেফতারকৃতরা হলো- কোরবান আলী (৩০) লোকমান আলী (২৪), লালচাঁদ (২৮), সোহানুর রহমান (২৫), আকিমুল ইসলাম (২৪), তরিকুল ইসলাম (৩২),  আবু বক্কর সিদ্দিক (২৪) ও শহিদুল ইসলাম সজিব (২৪)।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীন মঙ্গলবার রাত ১০টায় জানান, আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারে একটি হোটেলে খাবার খাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল হোটেলে অভিযান চালিয়ে ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করে। তাদের দেহ তল্লাশি করে একটি রিভলবার, গানপাউডার, কিছু মারবেল পাথর, ৮টি মোবাইল ও ৪টি টর্চলাইট উদ্ধার করে।
এ ব্যাপারে গ্রেফতারকৃত ডাকাতদের নিবিড় জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা হবে বলেও জানান পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ