• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |

সাবেক এমপি রেজওয়ানুল হকের মাতার ইন্তেকাল

সিসি নিউজ: দিনাজপুর-৫ আসনের (পার্বতীপুর-ফুলবাড়ী) সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক এবং পার্বতীপুর পৌর মেয়র, দৈনিক মানববার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব এজেডএম মেনহাজুল হকের মাতা হামিদা খানম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
বার্ধক্যজনিত কারনে বৃহষ্পতিবার দুপুর সোয়া ১টায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃতুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন।
শুক্রবার মরহুমার প্রথম জানাযা নামাজ সকাল ৯টায় জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও দ্বিতীয় জানাযা নামাজ তাঁর বৃত্তিপাড়া গ্রামে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যক্ষ মো: আমজাদ হোসেন সরকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ