• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৌদি বাদশাহর সঙ্গে এরশাদের বৈঠক

সিসি ডেস্ক: অনেক বছর পর সৌদি বাদশাহ সালমান আব্দুল আজিজের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি।

শনিবার সৌদি বাদশাহর মেহমানখানা পবিত্র মক্কা শরিফের মিনা প্যালেসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এ সময় বাদশার সঙ্গে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং এরশাদের সফরসঙ্গী জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, তার স্ত্রী নাসরিন জাহান রত্না হাওলাদার এমপি ও প্রেসিডিয়াম সদস্য মেজর অব. খালেদ আখতার উপস্থিত ছিলেন।

১৯৯০ সালে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর কয়েকবার সৌদি বাদশাহর সঙ্গে দেখা-সাক্ষাৎ হলেও মাঝখানে প্রায় ১৫ বছরের বেশি সময় এরশাদ সৌদি বাদশাহর রাষ্ট্রীয় অতিথি হিসেবে তার সঙ্গে দেখা-সাক্ষাৎ ও বৈঠকের সুযোগ পাননি। দীর্ঘদিন পর এবার এরশাদ সৌদি বাদশাহর আমন্ত্রণে পবিত্র হজ পালনের জন্য সৌদ আরব যান।

তিনি দলের মহাসচিবসহ তিনজন সফরসঙ্গী নিয়ে বাদশাহর মেহমানখানায় উঠেন। পবিত্র হজ আদায় করে শনিবার মক্কা শরিফের মিনা প্যালেসে বাদশাহর সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন।

সৌদি বাদশার সঙ্গে এরশাদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতী।

তিনি বলেন, পার্টির মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য মেজর খালেদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলেছেন, শনিবার বাদশার মেহমানখানায় আমাদের পার্টির চেয়ারম্যানের সঙ্গে সৌদি বাদশাহর বৈঠক হয়। খুবই আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে কথা হয়। তারা বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা বলেছেন। এ সময় পার্টির চেয়ারম্যান সৌদি বাদশাহকে শ্রমিক নিয়োগসহ বাংলাদেশ বিভিন্ন খাতে বিনিয়োগের অনুরোধ জানিয়েছেন। সৌদি আরবকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে সব সময় পাশে থাকবে এমন আশাবাদ ব্যক্ত করে সৌদি বাদশহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ