• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাংলাদেশ সীমান্তের কাছে মাইন বিস্ফোরণ

সিসি নিউজ: রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঢলের মধ্যেই বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের অংশে দুটো বিস্ফোরণ ঘটেছে। শোনা গেছে গুলির শব্দও। উড়তে দেখা গেছে ঘন-কাল ধোঁয়া

বাংলাদেশের সীমান্তরক্ষীরা জানিয়েছে, মিয়ানমারের প্রায় ৫০ মিটার ভেতরে ঘটা বিস্ফোরণে এক নারীর পা উড়ে গেছে। তাকে চিকিৎসার জন্য বাংলাদেশে নিয়ে আসা হয়েছে।

মিয়ানমারের একটি গ্রামের কাছে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়াসহ কালো ধোঁয়া উড়তে দেখার কথা জানিয়েছেন রয়টার্সের সংবাদদাতারা।

সোমবার মিয়ানমারের তাউং পায়ো গ্রামের কাছে বিস্ফোরণের আগে গুলির শব্দ শুনতে পাওয়া এবং আগুন দেখতে পাওয়ার কথাও জানিয়েছেন তারা।

সীমান্তরক্ষীদের ধারণা আহত নারী পাতা মাইনের ওপর পা দিয়েছিলেন। যদিও এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

গত ২৪ অগাস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে এ পর্যন্ত ৪শ’ মানুষের মৃত্যু হয়েছে।

জাতিসংঘের হিসাবমতে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। রোহিঙ্গদের ঢল থামার কোনও লক্ষণও দেখা যাচ্ছে না।

উৎসঃ   রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ