• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

আক্কেলপুরে জীবনের ঝুঁকি নিয়ে রেল সেতুতে ঈদ আনন্দ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মানুষের বিনোদনের জায়গা না থাকায় ঈদের আনন্দকে উপভোগ করার জন্য আক্কেলপুর রেল ষ্টেশনের প্রায় ২ কিলোমিটার দুরে অবস্থিত হলহলিয়া রেল সেতুতেই জীবনের ঝুঁকি নিয়ে বিনোদন করছে শিশু কিশোর যুবক যুবতীসহ সাধারন মানুষ।

আজ রোববার ঈদের পরের দিন থেকে শহরের পাড়া মহল্লায় ও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে যুবক যুবতিরা পিকআপ ভ্যানে, ভুটভুটি, ব্যাটারি চালিত অটোতে গানের তালে তালে ঈদের আনন্দে মেতে উঠে। এই আনন্দকে আরো বাড়িয়ে দিতে জীবনের ঝঁকি নিয়ে রেলসেতুতেই বিনোদনের জন্য ভির করছে। রেলসেতুর উপরে বাবা-মার হাত ধরে কেউ বা ভাই বোন,আত্মীয় স্বজনের হাত ধরে ঘুরছে। আবার অনেকে বসে বসে খোশগল্পে মেতে উঠেছে। শুধু শিশুরাই নয় শিশুদের সাথে অভিভাবকেরাও কিছুক্ষনের জন্য হারিয়ে যাচ্ছেন আনন্দের রাজ্যে। সারা বছরের ব্যস্ততায় দম ফেলানোর মতো সময় পায় না অনেকেই। আবার অনেকে জীবিকার প্রয়েজনে দেশের বিভিন্ন স্থানে কর্মস্থলে থাকেন। তারা ঈদের ছুটিতে বাড়ি এসে সবার সাথে খোশগল্প বা দল বেধে ফুটবল খেলায় মেতে উঠেন।

আক্কেলপুর উপজেলায় কোন বিনোদন কেন্দ্র না থাকায় স্থানীয় তুলশীগঙ্গা নদীর উপর অবস্থিত রেল সেতুই বেছে নিয়েছেন। ঈদের দিন থেকে এক সপ্তাহ এ আনন্দ থাকে। বিগত কয়েক বছর থেকেই দু’ঈদে এই হলহলিয়া রেল সেতুই উপজেলা বাসীর জন্য এক বিনোদন কেন্দ্র হিসেবে পরিনত হয়েছে। ঈদ উপলক্ষে রেল সেতুর উপরেই বসেছে মৌসুমী কিছু ভ্রাম্যমান দোকানীরা। সেই সাথে নদীতে পানি বেশি থাকায় এবার বেশ কিছু শ্যালোর ইঞ্জিন চালিত নৌকাও দেখা গেছে। কেউ রেল সেতুর এপার থেকে উপার ঘুরে কেউবা পরিবারের সকলকে নিয়ে নদীতে নৌকাই ঘুরছে। ঈদ উপলক্ষে হলহলিয়া রেল সেতু এলাকায় মুখরিত থাকে প্রায় সাত দিন।
ঘুরতে আসা হামিদুল ইসলাম বলেন,উপজেলায় কোন বিনোদনের জায়গা না থাকায় জীবনের ঝুকি নিয়ে মানুষজন রেলসেতুর উপরে এসেছি। বিনোদনের একটা জায়গা দরকার।

উপজেলার রায়কালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন,বিভিন্ন উৎসবে মানুষজন রেলসেতুর উপর আসে। যা জীবনের ঝুকি বহন করে। উপজেলায় সর্বসাধারননের জন্য একটি বিনোদন কেন্দ্র করা দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ