• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নাট্যকার শাহজাহানের দাফন সম্পন্ন

সিসি ডেস্ক: জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নাট্যকার মুক্তিযোদ্ধা শাহজাহান শাহ দিনসাজপুরে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না–রাজেউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি লিভার ক্যানসারে ভুগছিলেন। মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটে দিনাজপুর শহরের গনেশতলাস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,দু’ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন“নবরূপী”র সাধারণ সম্পাদক ছিলেন। বিরল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান তিনি। তাঁর জীবদ্দশায় তিনি অসংখ্য নাটক রচনার পাশাপাশি একজন ভালো অভিনেতাও ছিলেন। এ জন্য তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার।
মঙ্গলবার বিকেল ৪টায় নবরূপী প্রাঙ্গণে এবং ৫টায় দিনাজপুর বড় ময়দানস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন সর্বস্তরের মানুষ। পরে নামাজে জানাজা শেষে দিনাজপুর শহরের কালীতলাস্থ সোনাপীড় কবরস্থানে তাঁর দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ