• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন |

নীলফামারীতে সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

সিসি নিউজ: নীলফামারীর ডোমার উপজেলার সকল সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত রেলঘুন্টি মোড়ে ডোমারের সর্বস্তরের জনগন ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়। ডোমার প্রেস ক্লাব সাধারন সম্পাদক আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রভাষক মোস্তফা ফিরোজ প্রধান, সোহেল এসকে হাসান চৌধুরী, আসিফ ইসলাম, সুজন ইসলাম, সুমন ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, ডোমার বাজারের প্রধান সড়কটি গত ও খানা-খন্দে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই ওই সড়কটির কোথাও কোথাও হাঁটু পানি পর্যন্ত থাকে। এ সড়কটি ছাড়াও ডোমারের অধিকাংশ সড়কেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এসময় বক্তরা জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সমালোচনা করে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে যদি ডোমারের উপর দিয়ে ১০ চাকার পাথর বোঝাই ভারী ট্রাক চলাচলা বন্ধ ও সকল সড়ক সংস্কার করা না হয়, তাহলে কঠোর কর্মসুচী পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ