• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বিএনপি আন্দোলনে যেতে বাধ্য হবে : সোহেল

হারুন উর রশিদ সোহেল, রংপুর: বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, আওয়ামী লীগ সরকার বিচার বিভাগের ওপর এভাবে বলপ্রয়োগ অব্যাহত রাখলে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বিএনপি আন্দোলনে যেতে বাধ্য হবে মঙ্গলবার দুপুরে রংপুর মহানগরীর গুপ্তপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
পিতা কারমাইকেল কলেজের গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, গণিতবিষয়ক বহু গন্থ প্রণেতা মরহুম অধ্যাপক নুর উন নবী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে তিনি রংপুরে আসেন। এসময় তার সাথে ছিলেন রংপুর মহানগর বিএনপির সেক্রেটারী শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সেক্রেটারী রইচ আহমেদ, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুন নবী খান বিপ্লব, মহানগর যুবদল সভাপতি মাহফুজ উন নবী ডন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মহানগর যুবদল সেক্রেটারী লিটন পারভেজ,মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমন, সেক্রেটারী জাকারিয়া ইসলাম জীম প্রমুখ। এসময় জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল, সেচ্ছাসেবক দলসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সোড়শ সংশোধনীর রায় ও প্রধান বিচারপতির বিষয়ে নব্বই-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা হাবিব উন নবী খান সোহেল বলেন, অন্য কোনো দেশে যদি এধরনের রায় দিত। তাহলে সাথে সাথে সেই দেশের সরকার প্রধান পদত্যাগ করতো। কিন্তু আমাদের দেশে সেটা তো হয়ই নি। বরং যেভাবে সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগ নেতারা প্রধান বিচারপতির বিষয়ে কথা বলছেন তা বিচার বিভাগের ওপর বিরাট আঘাত। সরকারের মন্ত্রীরা জোর করে প্রধান বিচারপতির বাসায় ঢুকে পড়ছেন। নানারকম মন্তব্য করছেন। তারা রায় পাল্টানোর জন্য বলপ্রয়োগ করছেন। এই বল প্রয়োগ অব্যাহত রাখলে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায়, ১৬ কোটি মানুষের আস্থার জায়গা অক্ষুন্ন রাখতে বিএনপি আন্দোলনে নামতে বাধ্য হবে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সোহেল বলেন, আওয়ামী লীগ এখন বাঘের ওপর সওয়ার হয়ে আছে। তারা সেখান থেকে নামতে পারছে না। আর ভোটারবিহীন নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবে না। এজন্য যা যা করার দরকার সেটা আমরা করবো। সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সোহেল অভিযোগ করে বলেন, রো্হঙ্গিাদের ব্যপারে যেসব উদ্যোগ সরকারের নেয়া উচিত ছিল। তা সরকার করছে না। বিএনপি রোঙ্গিহাদের পাশে আশে থাকবে। তাদের অধিকার নিশ্চিত করার জন্য সব সময় কাজ করে যাচ্ছে। করবে।পরে তিনি পিতা মরহুম নুরুন্নবী খানের মৃত্যুবার্ষিকীর দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ