• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |

গরীব-দু:খীদের সাথে খানসামা উপজেলা চেয়ারম্যানের ঈদ উৎসব

এস এম রকি : গরীব-দু:খী মানুষের সাথে ঈদ উৎসব করলেন খানসামা উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ। প্রায় ৩০০ গরীব-দু:খীকে  কার্ডের মাধ্যমে ঈদের দাওয়াত দিয়ে ভুড়িভোজ করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন।

৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদুল আযহার ৬ষ্ঠ দিনে অনেক বড় বড় নেতা ও ধনী ব্যক্তিদের বাড়িতে দাওয়াতে না গিয়ে গরীব-দু:খীদের সাথে আনন্দ ভাগ করে নিলেন সহিদুজ্জামান শাহ।

উপজেলার পাকেরহাটস্থ নিজ বাড়িতে মাংস, সবজি, ডাল, ভাত রান্না করে প্রত্যন্ত গ্রামে থেকে আসা এসব অসহায় মানুষগুলোকে তিনি নিজ হাতে পরিবেশন করে খাওয়ালেন ও পাশাপাশি নগদ অর্থ প্রদান করেন।

উপজেলা চেয়ারম্যান সাহেবের এরকম উদ্যোগ ও মহানুভবতায় আনন্দে আত্মহারা হয়ে পড়ে দুঃখী মানুষগুলো। এর আগে কখনো কোনো উপজেলা চেয়ারম্যানকে তারা এত কাছে পাননি বলে জানান।
তারা আরো জানান, “এংকরি হামাক কাও খোওয়ায় নাই চেয়ার-টেবিলত বসি, আল্লাহ চেয়ারম্যানের ভালো করুক”।

পরিশেষে সকলের কাছে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খানসামার কৃতি সন্তান ও সফল পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এমপির জন্য দোয়া চান খানসামা উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন ২ নং ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, উপজেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহ সহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ