• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

মাদারগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুইজনের মৃত্যু

জামালপুর:জেলার মাদারগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাদারগঞ্জ উপজেলার ফুলজোর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের রাশেদুল (৩৫) ও সোবহান (৪০)।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোর গ্রামের আলফাজের পুত্র রাশেদুল ও আবু তালেবের পুত্র সোবহানের সঙ্গে একই গ্রামের জহুরুল মেব্বারের পরিবারের বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত মঙ্গলবার জহুরুল মেম্বারের সঙ্গে রাশেদুল ও সোবহানের বাকবিতণ্ডা হয়।
এর জের ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জহুরুল মেম্বারের লোকজন রাশেদুল ও সোবহানের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীদের আঘাতে রাশেদুল ও সোবহান গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ