• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরের হাজীরহাটে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

রংপুর: রংপুর-দিনাজপুর মহাসড়কের উত্তম হাজীরহাট মুচিরমোড় এলাকায় শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন— মোটরসাইকেল চালক বুলবুল (৪০) ও যাত্রী আনছারুল (৪২)। তারা নীলফামারী জেলার ডোমার উপজেলার বাসিন্দা।

কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক আজিজুল ইসলাম জানান, বুলবুল ও আনছারুল নীলফামারীর ডোমার থেকে মোটরসাইকেলযোগে রংপুর শহরে আসছিলেন। এসময় মুচিরমোড়ে পৌঁছলে রংপুর থেকে সৈয়দপুরগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয় লোকজন আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হয়।

তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ