• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :

কিশোরগঞ্জে আগুনে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

সিসি নিউজ: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকটি পশ্চিমপাড়া গ্রামের দুইটি পরিবারের দোকান ও বসতঘর, আসবাবপত্র নগদ অর্থ আগুনে পুড়ে ছাই হয়েছে। সেই সঙ্গে ঘরের ভেতর থাকা ৫টি ছাগল ও ২৫টি হাঁস মুরগী পুড়ে মারা গেছে। আজ রবিবার ভোরে মশা তাড়ানোর কয়েলের আগুনে এ ঘটনাটি ঘটেছে।
সূত্র মতে, উত্তর দুরাকুটি পশ্চিমপাড়া গ্রামের জুয়েল মিয়া তার বাড়ির সামনের দোকানে মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে রাতে দোকান ঘরেই ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে তিনটার দিকে কয়েলের আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে জুয়েল চিৎকার করতে থাকে। এলাকাবাসী তার চিৎকারে ছুটে এসে তাকে দোকান ঘর হতে উদ্ধার করলেও আগুনের লেলিহান শিখা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ায় জুয়েলের দোকানের মালামাল ও শহিদুল ইসলামের বসতবাড়ির একটি ঘর ও ঘরের ভিতর থাকা ৫টি ছাগল, ২৫টি হাঁস, মুরগী সহ সর্বস্ব পুরে ছাই হয়ে যায়। এতে পরিবার দুটির ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ৫ লাখ টাকা বলে ধারনা করা হচ্ছে।
খবর পেয়ে কিশোরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ