• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাত্রলীগ থেকে ১৮৮ বিবাহিত নেতার পদত্যাগ

সিসি ডেস্ক: বিবাহিতদের ছাত্রলীগ থেকে ৭২ ঘন্টার মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। যেকোনো ইউনিটে পদধারী বিবাহিত নেতা-কর্মীদের ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে (গত ১৩ জুলাই ) স্বেচ্ছায় পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন তারা। তবে প্রায় ২ মাসের মধ্যে মোট ১৮৮ জন ছাত্রলীগের বিবাহিত নেতা পদত্যাগ করেছেন। তবে তৃণমূলের ছাত্রলীগে নেতারা পদত্যাগ করলেও কেন্দ্রীয় কমিটিতে কয়েকজন বিবাহিত নেতা বহাল তবিয়তে রয়েছেন।

পূর্বপশ্চিমবিডি.নিউজের অনুসন্ধানে জানা গেছে, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত কয়েকজন নেতাই গোপনে বিয়ে করেছেন। এমনকি তারা সংসারও করছেন। ২ জন কেন্দ্রীয় সহ-সভাপতি বিয়ে করেছেন, কিন্তু তারা পদত্যাগ করেননি। এছাড়া ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদাও বিয়ে করেছেন। ইডেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য লাবনীকে তিনি বিয়ে করেছেন। আজিমপুরে একটি বাসা বাড়িতে তারা সংসারও পেতেছেন বলে জানা গেছে। এ বিষয়ে দেলোয়ার শাহজাদা বিয়ে করার বিষয়টি অস্বীকার করেন।

উল্লেখ্য, গত ১৩ জুলাই ছাত্রলীগের যেকোনো ইউনিটে পদধারী বিবাহিত নেতাকর্মীদের ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের নির্দেশ দেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এছাড়া ওই বৈঠকে বিবাহিতদের পাশাপাশি মাদকাসক্ত নেতাকর্মীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে ছাত্রলীগকে যথাযথ ভূমিকা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, সংগঠনের পক্ষ থেকে বিবাহিতদের পদত্যাগ করার জন্য সকল ইউনিটে চিঠি দেয়া হয়েছে। ইতিমধ্যে ১৮৮ জন নেতা পদত্যাগও করেছেন। কেন্দ্রীয় কমিটিতে যারা বিবাহিত আছেন তাদের বিষয়েও খুব দ্রুতই সিদ্ধান্ত হবে। যদি তারা পদত্যাগ না করেন তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

পূর্বপশ্চিমবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ