সিসি নিউজ: রংপুরের বদরগঞ্জ থানা পুলিশ মাদক ব্যবসায়ী ও কুখ্যাত চোর রতন কুমার কুন্ডকে (৩২) গ্রেফতার করেছে। রতন বদরগঞ্জ পৌর এলাকার হাসপাতাল পাড়ার সাহাপুরের মৃত. অধীর কুমার কুন্ডের পুত্র।
সূত্র মতে, পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন থেকে মাদক বিক্রি করে আসছে রতন। বদরগঞ্জ থানার এসআই মো. নজরুল ইসলাম আজ সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিক্রির সময় রতনকে হাতেনাতে আটক করে।
আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।