• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন |

বগুড়ায় রেটিনা কোচিং সেন্টারের পরিচালকসহ আটক ১০

বগুড়া: বগুড়ায় ইসলামী ছাত্রশিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারের পরিচালকসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের নবাববাড়ি সড়কে একটি কমিউনিটি সেন্টারে রেটিনা এইচএসসি অলিম্পিয়ার্ড-২০১৭ অনুষ্ঠান শেষে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- রেটিনা বগুড়া শাখার পরিচালক আবদুল নোমান, সহকারী পরিচালক নাইম ইসলাম, ছাত্র শিবিরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার সভাপতি রাসেল আহম্মেদ, রেটিনার কর্মকর্তা মাসুদ রানা, শিক্ষক ইয়াছিন মণ্ডল, মামুন, মোস্তাহিদ, রাশেদুল, অফিস পিওন কামরুল হাসান ও ইমরান হোসেন।

জানা গেছে, রেটিনা বগুড়া শাখার উদ্যোগে শহরের নবাববাড়ি সড়কে টিএমএসএস মহিলা মার্কেটের ৬ষ্ঠ তলায় একটি কমিউনিটি সেন্টারে মেডিকেল কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ছাড়াও এইচএসসি ১ম ও ২য় বর্ষের ছাত্রদের মেধা যাচাইয়ের উদ্দেশ্যে ‘রেটিনা এইচএসসি অলিম্পিয়ার্ড-২০১৭’ এর আয়োজন করা হয়।
শুক্রবার সকাল ৯টা থেকে উপস্থিত শিক্ষার্থীদের তিন ঘণ্টার একটি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে পুলিশের একটি দল সেখানে অবস্থান নেয়। পরীক্ষা শেষে পুরস্কার বিতরণী পর্ব শেষ হলে শিক্ষার্থীরা চলে যায়। এরপর পুলিশ রেটিনার ১০ কর্মকর্তা-কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যায়।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান,তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ