• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে ট্রেনে কাটা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ট্রেনে কাটা ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ শনিবার দুপুর ২ টার দিকে নীলফামারী-চিলাহাটি রেললাইনের কাজিরহাট এলাকার ধওলা ঘুন্টি নামক স্থান হতে তার লাশ উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে পুলিশ। নিহতের পড়নে ছিল সাদা কালো গ্রামীন চেক প্যান্ট ও নীল রঙের চেক শার্ট। তার একটি পা ও একটি হাত শরীর হতে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার মাথা এমনভাবে থেতলে গেছে যে চেহারা দেখে চেনার উপায় নেই। ধারনা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ রেল লাইনের উপর ফেলে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৪ টা) তার পরিচয় পাওয়া যায় নাই। এলাকাবাসী জানান, হয়তো ভোর রাতে খুলনা মেইল ট্রেন খুলনা হতে চিলাহাটি যাওয়ার পথে ওই যুবক ট্রেনে কাঁটা পড়ে। তাদের ধারনা কেউ হয়তো তাকে মেরে রেললাইনে ফেলে রেখে গেছে। সৈয়দপুর রেলওয়ে থানার এসআই মোস্তফা কামাল লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে জানান, লাশের ময়না তদন্ত করে পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে হাতিখানা কবরস্থানে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ