• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

কুড়িগ্রামে কৃষি কর্মকর্তার স্বাক্ষর জাল করে সার উত্তোলনের চেষ্টা

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা কৃষি অফিসারের স্বাক্ষর জাল করে সার উত্তোলন করার অভিযোগ উঠেছে বিসিআইসির এক সার ডিলারের বিরুদ্ধে। সার ডিলারের এ দূর্নীতিতে সরকারের দেয়া সারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কৃষক।
জানা যায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলার সিরাজ ট্রেডার্সের স্বত্তাধিকারী সিরাজুল ইসলাম উপজেলা কৃষি অফিসারের স্বাক্ষর জাল করে চট্টগ্রাম টিএসপি কোম্পানিতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সার উত্তোলন করতে গেলে সেখানকার কর্মকর্তাদের সন্দেহ হয়। তারা কৃষি অফিসারের স্বাক্ষরটি যাচাই করে জাল স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত হয়। বিষয়টি তারা কৃষি অফিসের সংশ্লিষ্ট দপ্তরে অবগত করলে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসারকে ওই ডিলারের বিরুদ্ধে কার্যকর ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক উপজেলা কৃষি অফিসার ওই ডিলারকে কারণ দর্শানোর জন্য শোকজ করেন। এছাড়াও ওই ডিলারের বিরুদ্ধে সব সময় দোকান খোলা না রাখার অভিযোগ করেছেন এলাকার কৃষকরা।
কাশিপুরের ধর্মপুর গ্রামের কৃষক আইয়ুব আলী জানান, ডিলারের দোকান সব সময় খোলা না থাকায় কৃষকরা প্রয়োজনের সময় সার পায় না। কৃষককে খোলা বাজার থেকে বেশি দামে সার কিনতে হয়। ব্যবসায়ীরা যখন সার কিনতে আসে তখন দোকান খুলে তাদের কাছে সার বিক্রি করেন। এতে বঞ্চিত থাকেন কৃষকরা।
তিনি আরও অভিযোগ করেন, এই ডিলারের বাড়ি কুড়িগ্রামে। তাই তাকে পাওয়া যায় না। যদি স্থানীয়ভাবে ডিলার নিয়োগ হতো তাহলে সব সময় দোকান খোলা থাকতো। কৃষকরা উপকৃত হতো। একই অভিযোগ করেন স্থানীয় কৃষক আব্দুল জলিল।
ডিলারের দোকানের তত্ত্বাবধায়ক স্থানীয় মুদি দোকানদার খায়রুল জানান, সিরাজ ট্রেডার্সের ডিলার ও ম্যানেজার দু’জনের বাড়ি কুড়িগ্রামে হওয়ায় তারা সপ্তাহে দু’একদিন এখানে আসেন। তারা ঘরের চাবি আমাকে দিয়েছেন। আমার দোকান যতক্ষণ খোলা থাকে ডিলারের দোকানও ততক্ষণ খোলা রাখি। ডিলারের দোকান তত্ত্বাবধানের জন্য তার কোন বৈধ নিয়োগপত্রও নেই বলে জানান খায়রুল। অনিয়ম ও স্বাক্ষর জালের বিষয়ে অভিযুক্ত সিরাজ ট্রেডার্সের স্বত্তাধিকারী সিরাজুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, স্বাক্ষর জালের বিষয়টি সত্য। তবে আমি স্বাক্ষরটি জাল করিনি। আমার প্রতিনিধি সার উত্তেলনের সময় কৃষি অফিসারের স্বাক্ষর জাল করেছেন। স্বাক্ষর জাল করে আমার প্রতিনিধি অন্যায় করেছে। তাই আমি আমার প্রতিনিধির হয়ে সংশ্লিষ্টদের কাছে ক্ষমা চেয়েছি। পুরো বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেছি।
উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশিদ জানান, এটি অফিসের অভ্যন্তরীণ বিষয়। উপজেলা কমিটিতে আলোচনা করে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সব সময় ডিলারের দোকান খোলা রাখতে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও জানান, সার ডিলারের স্বাক্ষর জালের বিষয়ে চিঠি পাওয়ার পর ওই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ