সিসি নিউজ: চিলাহাটিগামী আন্তঃনগর ট্রেন বরেন্দ্র এক্সপ্রেসে আজ মঙ্গলবার রাতে অভিযান চালিয়েছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ। এ সময় প্লাটফর্মে যাত্রীবেশে থাকা ওয়াহেদুল ইসলামের (৩০) কাছ থেকে ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়।
সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে ছেড়ে আসা ওই ট্রেনে অভিযান চালায় সৈয়দপুর রেলওয়ে পুলিশ। এ সময় প্লাটফর্মের দক্ষিন প্রান্তে প্লাস্টিডের বস্তায় মোড়ানো ৩২টি ভারতীয় শাড়ীসহ ওয়াহেদুল ইসলামকে আটক করা হয়। আটক ওয়াহেদুল ইসলাম নীলফামারী সদরের দারোয়ানী এলাকার বাদশা মামুদের পুত্র।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সিসি নিউজকে জানান, তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে।