• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |

খুলনায় ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

খুলনা: মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সবুজ কুমার হাজরাকে (২৭) ইয়াবা বিক্রির সময় গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনা সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তারকালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সদর থানার অফিসার ইনচার্জ এম এম মিজানুর রহমান মুঠোফোনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আবুল কাশেম সড়কে অভিযান চালানো হয়। এসময় মাদক বিক্রিকালে তাকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি নগরীর ফারাজীপারার আসিব ম্যানসনের আমিন সাহেবের বাড়ির ভাড়াটিয়া গৌতম চন্দ্র হাজরার ছেলে। সবুজ কুমারের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় ২০১১ সালে দ্রুতবিচার আইনে একটি এবং ২০১৫ সালে সদর থানায় একটি মাদকের মামলা রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ