• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বদরগঞ্জের ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাহাবুল আটক

সিসি নিউজ: রংপুরের বদরগঞ্জ থানা পুলিশ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাহাবুল ইসলাম মন্ডলকে (৩৭) আটক করেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের বদরগঞ্জ ডিগ্রী কলেজের দক্ষিণ পাশের পাকা রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী সাহাবুল কলেজ পাড়ার আবুল হোসেন মন্ডলের পুত্র।

সূত্র মতে, মাদক ব্যবসায়ী সাহাবুল পুলিশের চোখ ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে ইয়াবা বিক্রি করতো। বৃহস্পতিবার রাতে কলেজের দক্ষিণ পাশের পাকা রাস্তার মোড়ে মাদকসেবিদের কাছে ইয়াবা বিক্রি করার সংবাদ পেয়ে বদরগঞ্জ থানার এসআই মো: নজরুল ইসলাম তাকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশী করে পকেটে বিশেষ কায়দায় রাখা ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে এসআই মো: নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে সিসি নিউজকে জানান, উর্ধতন কর্তৃপক্ষের আদেশে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ