সিসি নিউজ: রংপুরের বদরগঞ্জ থানা পুলিশ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাহাবুল ইসলাম মন্ডলকে (৩৭) আটক করেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের বদরগঞ্জ ডিগ্রী কলেজের দক্ষিণ পাশের পাকা রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী সাহাবুল কলেজ পাড়ার আবুল হোসেন মন্ডলের পুত্র।
সূত্র মতে, মাদক ব্যবসায়ী সাহাবুল পুলিশের চোখ ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে ইয়াবা বিক্রি করতো। বৃহস্পতিবার রাতে কলেজের দক্ষিণ পাশের পাকা রাস্তার মোড়ে মাদকসেবিদের কাছে ইয়াবা বিক্রি করার সংবাদ পেয়ে বদরগঞ্জ থানার এসআই মো: নজরুল ইসলাম তাকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশী করে পকেটে বিশেষ কায়দায় রাখা ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে এসআই মো: নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে সিসি নিউজকে জানান, উর্ধতন কর্তৃপক্ষের আদেশে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।